শিরোনাম
◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’

টানা ১২৫ ঘণ্টার অনশনের পর অবশেষে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে ইসি নিবন্ধন দিতে যাচ্ছে ‘জনতার দল’-কেও, নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পুনঃতদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।

এসময় তফ‌সি‌লের বিষ‌য়ে আলোচনা কর‌ার জন্য আগামী ১০ কিংবা ১১ তারিখ রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দি‌নের সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলেও জানান তিনি। 

দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, ‘দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয় তুলে ধরে ইসি সচিব বলেন, ‘তফ‌সিল ও গণ‌ভোট নি‌য়ে আলোচনা কর‌তে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চে‌য়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চি‌ঠি পাঠা‌নো হ‌য়েছে। আজ দুপুরে বঙ্গভবন বরাবর এ চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে।

প্রবাসী ভোটের বিষয় আখতার আহমেদ বলেন, ‘প্রবাসীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবে সেই ব্যালটের কোন কোন ব্যালট বাদ যাবে এবং কী পদ্ধতিতে গণনা করা হবে সে বিষয় একটা সংশোধনী ছিল। আজ উপদেষ্টা পরিষদ সেই সংশোধনী অনুমোদন করেছে।’

  • সর্বশেষ