শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:২৪ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালেদা জিয়ার জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস: ‘হে রাব্বুল আলআমীন, দেশনেত্রীকে সুস্থ করে দিন’

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও কান্নায় আবদ্ধ হয়ে পড়েন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা–৮ আসনে নির্বাচনী গণমিছিল শুরুর আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে তিনি গভীর আবেগে আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আপনি রহমানুর রাহিম, দয়াময়। আপনি দেশনেত্রীকে সুস্থ করে দিন।”

দোয়ার এক পর্যায়ে কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “রাব্বুল আলআমিন, আপনি দিনকে রাত বানাতে পারেন, আবার রাতকে দিন। জীবিতকে মৃত্যু দিতে পারেন, আর মৃতকে জীবিত করতে পারেন। আপনার রহমতের তুলনা নেই। আমাদের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে রোগমুক্ত করুন। তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”

মির্জা আব্বাস বলেন, “বেগম খালেদা জিয়া দেশের জন্য কি করেননি? উন্নয়ন করেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। নিজের কথা নয়—সবসময় দেশের মানুষের কথাই ভেবেছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়। অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়েই তিনি এতটা অসুস্থ হয়েছেন। তিনি জেল খেটেছেন, কিন্তু কোনোদিন আপোষ করেননি।”

তিনি আরও জানান, “আজ সম্ভব হলে এই গণমিছিল বাতিল করতাম। কিন্তু পূর্ব পরিকল্পনার কারণে আয়োজন রাখতে হয়েছে।”

ঢাকা–৮ আসনের গণমিছিলটি শাহজানপুর মৈত্রী সংঘ মাঠ থেকে শুরু হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মির্জা আব্বাস। পরে এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ গণমিছিলে অংশ নেন, যা আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়