শিরোনাম
◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:২৫ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায় রয়েছে আর তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেয়া দরকার তা নেয়া হবে। বলেন, নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া।
  
নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায় রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেয়া দরকার তা নেয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।
 
ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে; রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে বলেও জানান তিনি।
 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়