শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন

সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি। রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।

আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে ডা. তাছলিমা আহমেদ মুন্নি, জামাতা ডা. তৌহিদসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। আনোয়ারা ছিলেন সম্ভ্রান্ত তালুকদার বাড়ির সফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে।  

শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা ভোলার বাংলাবাজারে জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশে কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

 

  • সর্বশেষ