শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার যে নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন করে বিএনপির পদ হারিয়েছিলেন মো. আছাদ মাতুব্বর। দীর্ঘদিন পর অতঃপর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর দলীয় পদ ফিরে পেলেন এ বিএনপি নেতা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপি'র সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২০ নভেম্বর) তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।'

এব্যাপারে মো. আছাদ মাতুব্বর বলেন, 'আমি দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেছিলাম। সেজন্য দল আমাকে বহিষ্কার করেছিল। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়েছিলাম। এখন দলীয় পদ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। আমি দলের প্রতি সন্তুষ্ট। এখন থেকে পুনরায় দলের জন্য নিষ্ঠার সাথে কাজ করবো।'

মো. আছাদ মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও দু'বারের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়