শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান

আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা এবং তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজ ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজ ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।

তিনি লেখেন, শুরুতেই মোরসালিনের গোল এবং দলের নিরলস লড়াই লাখো মানুষের হৃদয়ে আবারও নতুন করে আশা জাগিয়েছে—বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

আমাদের ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা এবং তারা আমাদের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি। এমন এক ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষায়—যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্নকে সমর্থন করা হবে, এবং আমাদের পতাকা আরো উঁচুতে উড়বে।

  • সর্বশেষ