শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০১:৫০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগের নির্বাচনের পুনরাবৃত্তি হলে দুর্ভোগ বাড়বে—খুলনায় মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন। আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারে। অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির।

তিনি বলেন, প্রধান বিচারপতি পালিয়ে গেছে। বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। ডিআইজি পালিয়ে গেছে। পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না।

জামায়াতের এই নেতা বলেন, মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি। জনগণ শান্তির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। তিনি দাবি করেন, নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে।

নির্বাচনে ‘কালো টাকার প্রভাব’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়; তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।

জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া ও চুকনগরসহ কয়েকটি এলাকা অতিক্রম করে শিরোমণি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে গ্রামবাসীরা হাত নেড়ে পরওয়ারকে স্বাগত জানান, আর নেতাকর্মীদের দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি. এম. আব্দুল গফুর। সেখানে বক্তব্য দেন খুলনা–১ আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়