শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে ভোট-গণভোটে আপত্তি জামায়াতের: জনগণের মত উপেক্ষা করা হয়েছে

অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা গণভোট আর সংসদের ভোট একই দিনে না দেয়ার জন্য বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি। তবুও সেসব উপেক্ষা করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টি হয়। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতীকের ভোট বন্ধ হলে, সেদিন গণভোটের কী হবে বলেও প্রশ্ন তোলেন তিনি। 

Advertisement

এমন সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার বিচলিত হবে জানিয়ে তিনি বলেন, এসব কারণেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিলাম আমরা আট দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এই সংকট নিরসন হলো না।

আজ সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদ মিলে প্রধান উপদেষ্টার দেয়া সকল সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলেও জানান গোলাম পরওয়ার। বলেন, সমমনা আট দলের বাকি দলগুলোও এসব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। এরপর সব মিলিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। 

 

  • সর্বশেষ