শিরোনাম
◈ ‘ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না’, এমন বক্তব্য দেননি আইজিপি ◈ ‌শি‌রোপা হা‌রি‌য়ে সেনেগাল ফুটবল ফেডা‌রেশন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে  ◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০১:৩৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার রায়ের আগামী সোমবার (১৭ তারিখ) ঘোষণা হবে। মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী হওয়া সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো: মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ প্রমুখ।

এদিন সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

এর আগে, গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ জানানোর জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছিলেন। সেদিন ট্রাইব্যুনাল জানিয়েছিলেন, রায়ের এই তারিখ হবে অল্প সময়ের মধ্যে।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থোকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিয়মিত প্রতিদিনের দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুপ্রিমকোর্ট এলাকায় দায়িত্ব পালনকারী এক গোয়েন্দা কর্মকর্তা জানান, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় যে কোনো ধরনের নাশকতা বা হট্টগোল এবং অপ তৎপরতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়