শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা ২ মামলায় ফুডপান্ডা বাংলাদেশের শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পরোয়ানার দুটি পৃথক আদেশ দেন।

advertisement

বাদীর আইনজীবী কাজী মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পাঁচ কর্মকর্তা হলেন—ফুডপান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, পান্ডামার্টের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদুল হক।

advertisement

চলতি বছরের জুন ও জুলাইয়ে গুলশান থানা পুলিশ এই পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে দুটি পৃথক তদন্ত প্রতিবেদন দাখিল করে।

গত বছরের ৩ জুলাই আদালতে এ দুটি মামলা করেন আইপিইএল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির।

advertisement

পরে আদালত গুলশান থানাকে মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এদিকে ফুডপান্ডা বাংলাদেশের সিস্টার কনসার্ন ‘ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ)’ আজ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগ মোকাবিলা করবে এবং তাদের কোনো কর্মকর্তা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন।

এতে আরও বলা হয়, 'কর্মচারীদের ওপর কোনো অপরাধের দায় না চাপিয়ে বিরোধের মূল বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরতে ডেলিভারি হিরো স্টোরস অঙ্গীকারবদ্ধ।'

  • সর্বশেষ