শিরোনাম
◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যুক্তরাষ্ট্রে মহান বিজয় দিবস উপলক্ষে জর্জিয়া বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম : মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) জর্জিয়ার ডোরাভিল এলাকায় অবস্থিত জমজম রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রবাসী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সুক্কুর মিণ্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জর্জিয়া বিএনপির উপদেষ্টা ডিউক খান। সভায় সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মামুন শরীফ (আমজাদ)।

আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, বিজয় দিবসের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ