শিরোনাম
◈ শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে? ◈ ভ‌্যা‌লে‌ন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৫ গোল  ◈ চেল‌সির বিরু‌দ্ধে অ‌নেক লড়াই ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ৩৬.৩৮ বিলিয়ন ডলারে বাংলাদেশ ◈ জেলব‌ন্দি ইমরান খানের যত্ন ও সু‌চি‌কিৎসার দাবিতে সরব ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান  লারা ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৬ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক

সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার নিয়ে সতর্ক করলো দেশটিতে বাংলাদেশি দূতাবাস। এরইমধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ ডি‌সেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে বাংলাদে‌শি নাগ‌রিকদের সতর্ক করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে।

এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

সূত্র: বাংলা ভিশন

  • সর্বশেষ