শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৪ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নখের লক্ষণ দেখে বুঝে নিন শারীরিক জটিলতা

প্রায়ই দেখা যায় হঠাৎ কোনো জটিল রোগ শনাক্ত হয়। তবে বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে বড় সমস্যা হঠাৎ দেখা দেয় না। সাধারণত রোগের আগেই শরীরে ছোট ছোট সতর্কতামূলক লক্ষণ প্রকাশ পায়, যা উপেক্ষা করা হয়।

এক গবেষণায় দেখা গেছে, হাতের নখ শরীরের স্বাস্থ্য সম্পর্কিত সংকেত দিতে পারে। নখের বিভিন্ন চিহ্ন বড় কোনো রোগের আগেই সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। পুষ্টিবিদ ডা. রোহিনী পাতিল বলেন, নখে কিছু লক্ষণ যেমন সাদা দাগ, চামচাকৃতি, হলুদ হওয়া, ঘন হয়ে যাওয়া, নীলাভ রঙ, গভীর রেখা বা নখ ওঠা বিভিন্ন জটিল রোগের ইঙ্গিত দিতে পারে।

নখের কিছু লক্ষণ ও সম্ভাব্য কারণ:

সাদা দাগ: সাধারণত গুরুতর নয়, কিন্তু জিঙ্কের ঘাটতি বা কিডনির সমস্যা ইঙ্গিত দিতে পারে।

Advertisement

চামচাকৃতি নখ: নখের কিনারা উপরের দিকে বাঁকা হলে রক্তাল্পতা, থাইরয়েড বা হৃদরোগের সম্ভাবনা থাকতে পারে।

বাঁকা নখ: আঙুলের চারপাশে নখ বাঁকা থাকলে অক্সিজেনের অভাব, ফুসফুস, হৃদযন্ত্র বা লিভারের প্রাথমিক সমস্যা নির্দেশ করতে পারে।

হলুদ নখ: নখের হলুদ হওয়া সাধারণ নয়, এটি নখে ছত্রাক সংক্রমণ বা নখের ক্ষয় নির্দেশ করতে পারে।

পরামর্শ:

যদি নখের মাথায় সাদা দাগ বা কালো অংশ থাকে, যা টেরির নখ নামে পরিচিত, তা হেপাটাইটিস, কিডনি বা ডায়াবেটিসসহ লিভারের সমস্যা নির্দেশ করতে পারে। তাই এমন লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে সব লক্ষণ থাকলেই গুরুতর রোগ হবে এমন নয়।

  • সর্বশেষ