শিরোনাম
◈ বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়ালের জন্য জরুরি নির্দেশনা ◈ জাতিসংঘে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান ◈ বিরতির পর আবারও শুরু বাংলাদেশ-ভারত আলোচনা, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তৎপরতা ◈ এশিয়ার অধিকাংশ মুদ্রা দুর্বল, ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা ◈ যুদ্ধের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে ইরানি নেতাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র ◈ দিল্লিতে ভয়াবহ ঘটনা: পচে যাওয়া মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনা, দেহের অংশ খেয়ে ফেলে কুকুরে ◈ টিসিবির ডিলারশিপ ফিরে পেতে বাণিজ্যমন্ত্রীর গাড়ি আটকালেন আন্দোলনকারীরা ◈ বাঁশের ৭ গুণ, যা শুধু গাছ নয় পরিবেশ ও মানুষের জীবনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বছরের শেষ সূর্যগ্রহণ , বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আজ বুধবার (২ অক্টোবর)। স্পেস ডটকমের তথ্য বলছে, সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে। এর ফলে সূর্যের আলো ঢেকে যাবে এবং তৈরি হবে ‘রিং অব ফায়ার’।

‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণের থেকে আলাদা, যেখানে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়।

 সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ‘রিং অব ফায়ার’ গ্রহণ ঘটবে ভারতীয় সময় রাত সোয়া ১২টায়। রাতের বেলা হওয়ায় ভারত, বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো থেকে তা দেখা যাবে না। 
 
এই সূর্যগ্রহণ বুধবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে (ভারতীয় সময়) শুরু হবে এবং পরের দিন অর্থাৎ দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে শেষ হবে।
 
এর আগে এনডিটিভি জানিয়েছিল, বিরল এই সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনাজুড়ে দৃশ্যমান হবে। আর হিন্দুস্তান টাইমস বলছে, আংশিক সূর্যগ্রহণ, যেখানে সূর্য একটি অর্ধচন্দ্রাকার হিসেবে প্রদর্শিত হবে; ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং হাওয়াইয়ের মতো বিভিন্ন স্থান থেকে তা দৃশ্যমান হবে। 

প্রতিবেদন মতে, পরের বছর মার্চ এবং সেপ্টেম্বরে দুটি আংশিক সূর্যগ্রহণ হবে, তার পরের পূর্ণ সূর্যগ্রহণটি ২০২৬ সালের আগ পর্যন্ত ঘটবে না এবং গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের উত্তর প্রান্ত অতিক্রম করবে। 
 
পরবর্তী আংশিক সূর্যগ্রহণটি ঘটবে ২০২৫ সালের ২৯ মার্চ। এটি উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্র, পূর্ব কানাডা, গ্রিনল্যান্ড, ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর রাশিয়ার কিছু অংশে দৃশ্যমান হবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
 
বিজ্ঞানীদের মতে, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে, তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না, যাকে সূর্যগ্রহণ বলে।

  • সর্বশেষ