শিরোনাম
◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে স্কুল ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] সোনারগাঁয়ে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষক মো. ফুলচাঁন মিয়া’কে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

[৩] গ্রেপ্তার ফুলচাঁন মিয়া সোনারগাঁও থানার ভট্টপুর (সোনারগাঁ পৌরসভা) এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। 

[৪] বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

[৫] এর আগে বুধবার জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৬] র‌্যাব জানায়, গ্রেপ্তার ফুলচাঁন মিয়া ও ভুক্তভোগী স্কুল ছাত্রী প্রতিবেশী হয়। সেই সুবাদে পারিবারিক প্রয়োজনে প্রায়ই ফুলচাঁন মিয়ার বাসায় যাওয়া আসা করত। এ সুবাধে বিভিন্ন সময় ও সুযোগে কৌশলে ফুলচাঁন মিয়া ওই স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিত এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাকে উক্ত্যক্ত করত। গত ৮ জানুয়ারি সন্ধ্যার দিকে ভুক্তভোগী ফুলচাঁন মিয়ার বাসায় গেলে বাসায় কোন লোক না থাকার সুযোগে ফুল চাঁন মিয়া রুমের দরজা জানালা লাগিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

[৭] এ ঘটনার পর ভুক্তভোগী মান-সম্মানের কথা চিন্তা করে এ বিষয়ে পরিবারের কাউকে কিছু বলে নাই। তবে এ ঘটনার পর ভুক্তভোগী বেশির ভাগ সময়ই মন খারাপ করে বাসায় চুপচাপ বসে থাকত এবং কারো সাথে কথা বলত না। এরপরও সময় সুযোগে ফুলচাঁন মিয়া একাধিকবার ভুক্তভোগীর সাথে অবৈধ মেলামেশা করে। ওই স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি টের পেয়ে জিজ্ঞাসাবাদে তার নিকট হতে উপরোক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। 

[৮] এ ঘটনায় ভুক্তভোগীর দাদা বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

[৯] মামলার সূত্রধরে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, সিপিএসসি কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম ফুলচাঁন মিয়াকে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ