শিরোনাম
◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছর বয়সী সোহাগী নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর মণ্ডলাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহাগী ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে সোহাগীর বাবা বাড়ির ২০০ গজ উত্তরে মো. বুলবুল হোসেনের খালি জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ (হাল চাষ) করতে যান। বাবার পিছু পিছু শিশু সোহাগীও জমিতে যায় এবং পাশেই খেলাধুলা করতে থাকে।

​একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পাশের ধানখেত থেকে হঠাৎ দুটি শেয়াল একসাথে বেরিয়ে আসলে তা দেখে শিশুটি ভয় পেয়ে দৌড় দেয়। এ সময় জমিতে পাওয়ার টিলার চাকা ঘুরিয়ে হাল চাষরত অবস্থায় সোহাগী দৌড়ে সেটির নিচে পড়ে যায়। এতে পাওয়ার টিলারের ফলা ও চাকার আঘাতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

​ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় কোনো আইনি জটিলতা নেই এবং কোনো মামলা দায়ের করা হয়নি।

  • সর্বশেষ