শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার উদ্যোগে ‌ বিক্ষোভ মিছিল ‌ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ নভেম্বর)  আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারী ‌ ভারতীয় এজেন্ট জঙ্গি সংগঠন ‌ভারতীয় কালচারাল ‌ ফ্রন্ট প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে  ‌শহরের জনতা ব্যাংকের মোড়ে ‌ এ উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের  সামনে এসে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান অলিভ , বক্তব্য রাখেন ‌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, আব্দুল কারী মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, মাওলানা কবির উদ্দিন, মোহাম্মদ মেহেদী, সিফাত হাসান খান, মৌলানা ঈসা আহমেদ, মোঃ হাসনাত উল্লাহ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ ছাত্র আন্দোলনের ‌ নেতা ‌ নিরব ইমতিয়াজ শান্ত।  সভায় বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিকের  হত্যাকাণ্ডের বিচার চার দাবি করেন। তারা এই ঘটনার জন্য ধর্মীয় সংগঠন ইসকন কে দায়ী করে করেন। তারা বলেন  ইসকন একটি উগ্রবাদী সংগঠন। তারা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছে। 

বিশ্বের কয়েকটি দেশে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশ ইসকনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য অন্তর্বর্তী কালিন সরকার নিকট তারা দাবি করেন।
বক্তারা বলেন বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করে আসছি । আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ‌ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে  তা প্রতিহত করা হবে। এর আগে ‌ বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল উক্ত কর্মসূচিতে যোগদান করে।

  • সর্বশেষ