শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজারবাগ পীরের বিরুদ্ধে ৭০০০ একর জমি দখলের অভিযোগ, তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক: [২] রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। ডিবিসি টিভি

[৩] মঙ্গলবার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যদের টিম গঠন করা হয়।

[৪] টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন। তদারককারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। জাগোনিউজ ২৪

[৫] দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

[৬] তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে সাত হাজার একর জমি দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজারবাগ পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে আদালত তদন্ত করার নির্দেশ দিয়েছে। তার প্রেক্ষিতে দুদক তিন সদস্যের একটি টিম গঠন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।’

[৭] দুদক সচিব বলেন, ‘অনুসন্ধান টিমকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদনে দিতে আদালতের নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী তদন্ত দল তাদের কাজ শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা প্রয়োজন মনে করলে তাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে তলব করতে পারেন।’

[৮] খোঁজ নিয়ে জানা গেছে, রাজারবাগের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ফাঁদে ফেলে অবৈধভাবে জমি দখলের অভিযোগ রয়েছে। তার ইন্ধনে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তত ৮০০ ভুয়া মামলা করেছেন, যার মধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে ৪৯টি মামলা করার তথ্যও রয়েছে। পীরের পক্ষে তার অনুগতরা এসব মামলা দায়ের করেন।

[৯] বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ালে মামলাগুলো স্থগিত করে পীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

[১০] গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগের পীর দিল্লুর রহমান এবং তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়ে আদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি দরবার শরিফের সব সম্পদের তথ্য খুঁজতে দুর্নীতি দমন কমিশন (দুদক), তাদের জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং উচ্চ আদালতে রিটকারী আটজনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন পীর দিল্লুর রহমান।

  • সর্বশেষ