শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৩:২৪ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক

স্পোর্টস ডেস্ক : [২] দশ দিন আগেই ক্লাব ও জাতীয় দল মিলে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁয়েছিলেন। দুই ম্যাচ পর সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের সবচেয়ে ঝলমলে রেকর্ডটি নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

[৩] মাপেই স্টেডিয়ামে ইতালিয়ান সুপার কাপে বুধবার রাতে নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করে জুভেন্টাস। আর দলের প্রথম গোলটি করে রেকর্ডটির মালিক বনে যান রোনালদো।

[৪] ক্যারিয়ারে পর্তুগিজ তারকার মোট গোল হলো ৭৬০টি। গত ১০ জানুয়ারি সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে জালে বল পাঠিয়ে ইয়োসেপ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনালদো।

[৫] রেকর্ডটি নিয়ে অবশ্য কিছুটা বিতর্কও আছে। অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার বিকান মাঠ মাতিয়েছেন ১৯৩০ ও ৪০’ এর দশকে। সে সময়ে বর্তমানের মতো এতটা নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হতো না। তবে ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল দেওয়া আছে ৭৫৯টি। রেকর্ডটি নিজের করে নিতে ১০৪২ ম্যাচ লাগল ৩৫ বছর বয়সী রোনালদোর।

[৬] গত ৩ জানুয়ারি ঘরের মাঠে সেরি আয় উদিনেজের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানে জয়ের পথে দুবার জালে বল পাঠিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছিলেন জুভেন্টাস তারকা। ২০০২ সালে স্বদেশের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু করা রোনালদো ক্লাব ফুটবলে করেছেন ৬৫৮ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচ খেলে ১০২ গোল করেছেন তিনি। এর অর্থ, ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন রোনালদো। ডেইলি মেইল/ বিডিনিউজ/ গোল ডটকম

  • সর্বশেষ