শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিন ও এমবাপের জোড়া গোলে পিএসজির অনায়াস জয়

স্পোর্টস ডেস্ক :[২] পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা হতাশাজনক হলেও লিগ ওয়ানে তারা জয়ের ধারা অব্যাহত রেখেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে দিজোঁর বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফর্ম কওে প্রত্যাশিত জয় পেয়েছে কোচ টমাস টুখেলের সেনারা।

[৩] ঘরের মাঠে লিগ ম্যাচে ৪-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। মোইজে কিনের জোড়া গোলের পর শেষ দিকে দুই গোল করেন কিলিয়ান এমবাপে।

[৪] ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হারা পিএসজি। বাঁ দিক থেকে ডাচ ডিফেন্ডারের মিচেল বাকারের ক্রস ছয় গজে বক্সে পেয়ে ডান পায়ের ভলিতে গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন। এরপর কিননিজস্ব দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন।

[৫] সময় যতোই গড়াতে থাকে, পিএসজির আক্রমণের ধারও যেনো বাড়তে থাকে। ফলে এমবাপেও দুদটি গোল আদায় করেন নেন। আসরের প্রথম দুই ম্যাচ হারের পর এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল পিএসজি। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলা লিল ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। - গোল ডটকম

  • সর্বশেষ