শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে আইপিএল খ্যাত চ্যালেঞ্জ টুর্নামেন্টে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জাহানারা ও সালমা

স্পোর্টস ডেস্ক : [২] আসন্ন উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ক্রিকেট সামনে রেখে পুরোদমে অনুশীলন করছেন জাহানারা আলম এবং সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কোচ মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুত করছেন তারা।

[৩] মূলত এই দুই নারী ক্রিকেটারদের শক্তিমত্তা নিয়েই বেশি কাজ করছেন অভিজ্ঞ কোচ জাকি। এই মুহূর্তে জাহানারা-সালমাদের নতুন কোনো টেকনিক শেখানোর পক্ষপাতী নন তিনি। জাকির বিশ্বাস আইপিএলের চ্যালেঞ্জ নিতে অনেকটাই প্রস্তুত জাতীয় দলের এই দুই ক্রিকেটার।

[৪] বিসিবির এই কোচ বলেন, আমার মতে তারা উভয়ই টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা হাই ভোল্টেজ টুর্নামেন্টটির ব্যাপ্তি নিয়ে এবং কি করা উচিত সেটি নিয়ে কথা বলেছি। আমি তাদেরকে নিয়ে নতুন কিছু করতে আগ্রহী নই। এর পরিবর্তে ওদের শক্তিমত্তার জায়গাগুলো নিয়ে কাজ করছি কারণ সেটা ওদেরকে আরো বেশি আত্মবিশ্বাস যোগাবে নতুন কিছুর চেয়ে।

[৫] জাহানারাদের অনুশীলন কার্যক্রম সম্পর্কে একটি ধারণাও দিয়েছেন জাকি। তিনি বলেন, আমরা ম্যাচ পরিস্থিতির উপর ভিত্তি করে অনুশীলন করিয়েছি। বুধবার ফ্লাড লাইটের নিচে সুপার ওভার করা হবে। তারা একে অপরকে বোলিং করেছে এবং প্রয়োজন অনুযায়ী কাজ করেছে। ওরা ভালোই করছে এবং এই ধরণের অনুশীলন তাদের চাপ সামলানোর স্কিল বৃদ্ধি করবে।

[৬] আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ক্রিকেট। এই টুর্নামেন্টের পোশাকি নাম নারীদের আইপিএল। যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন পেসার জাহানারা এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমা।

[৭] জাহানারার জন্য এটি দ্বিতীয় আসর হলেও এবারই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা হবে সালমার। গত আসরে ভেলোসিটির হয়ে নারীদের আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন ২৭ বছর বয়সী জাহানারা। এবারও একই দলের হয়ে মাঠ মাতাবেন তিনি। আর অলরাউন্ডার সালমাকে দলে ভিড়িয়েছে ট্রেইলব্লেজার্স।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়