শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাম মোর্তোজা : ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মযজ্ঞ দেখছি বিস্ময়ের সব সীমা অতিক্রম করছেন তিনি

গোলাম মোর্তোজা : ২৫ দিনে ৩০১ শয্যার করোনা চিকিৎসার হাসপাতাল বানানোর উদ্যোগ নিলেন। অর্ধেক কাজ শেষ হলো। মিছিল-ভাঙচুর করে হাসপাতালের কাজ বন্ধ করে দেওয়া হলো। হতাশ না হয়ে কিছু টাকা যোগাড় করে ১০ হাজার গরিব পরিবারকে খাওয়ার উদ্যোগ নিলেন। পর্যায়ক্রমে তা আরও বাড়াচ্ছেন। কোনো ঘোষণা, প্রচার, প্রচারণা নেই।

শুধু বললেন, আরও কিছু টাকা পেলে আরও বেশি মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারতাম। আর বললেন, প্রবাসীদের টাকায় দেশ চলে। তারা এখন খুব কষ্টে আছেন। সরকারের উচিত তাদের পাঠানো থেকে এক বিলিয়ন ডলার এখন বিভিন্ন দেশে পাঠিয়ে তাদের সহায়তা করা। করোনা পরীক্ষার কিট উদ্ভাবন করলেন তার গড়া প্রতিষ্ঠানের গবেষকরা। এই প্রতিকূল সময়েও ব্রিটেন থেকে কাঁচামাল আনার ব্যবস্থা করলেন। পৌঁছতে দেরি হওয়ায় চীন থেকে কাঁচামাল নিয়ে এলেন। কিট উৎপাদন শুরু হলো। ভোল্টেজ উঠা-নামাজনিত বৈদ্যুতিক গোলযোগে উৎপাদন বন্ধ হয়ে গেলো।

অভিযোগ না করেই বললেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেলে হয়তো উৎপাদন বন্ধ করতে হতো না। আমাদের জেনারেটর স্টার্ট হতে ৩০ সেকেন্ডের মতো সময় নেয়। ফলে প্ল্যান্ট চালু রাখা গেলো না। টেলিফোনে একটু বিমর্ষ মনে হলো। পরের দিন খুশিতে টগবগ করতে করতে জানালেন, ব্রিটেন থেকে কাঁচামাল এসে পৌঁছেছে। বৈদ্যুতিক গোলযোগের সমস্যাও কাটিয়ে উঠেছি। দুই-তিনদিনের মধ্যে কিট উৎপাদন শুরু করে সরকারকে দিতে পারবো পরীক্ষার জন্য। সরকারের থেকে পাঁচজন করোনা রোগীর রক্ত নিয়েও পরীক্ষা করে দেখিছি, আমাদের কিট শতভাগ সঠিক রেজাল্ট দিয়েছে। আমরা আগেও নিশ্চিত ছিলাম।

এখন আরও নিশ্চিত। বিদ্যুৎ বিভাগ বা সরকারের কেউ খবর নেয়নি, কী সমস্যা বা কেন উৎপাদন বন্ধ হয়ে গেলো। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার গড়ে তুলেছেন গরিব মানুষের জন্য। ১৯৭১ সালে ভারতের মাটিতে গড়ে তুলেছিলেন ৪৮০ শয্যার বাঁশ-ছনের হাসপাতাল। যেখানে যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের অপারেশনও হতো। সেই হাসপাতালটি স্বাধীন দেশে নাম হয় গণস্বাস্থ্যকেন্দ্র। নামটি বঙ্গবন্ধুর দেওয়া। এখন তার দুটি কিডনি প্রায় অকেজো। সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে হয়। একবার ডায়ালাইসিসে সময় লাগে ৪ ঘণ্টা। বয়স ও কিডনি সমস্যা নিয়ে করোনা ঝুঁকির শীর্ষে অবস্থান করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফেসবুক থেকে

  • সর্বশেষ