শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেটিসের বিপক্ষেও খেলতে পারবেন না মেসি

শিউলী আক্তার : প্রাক-মৌসুম প্রস্তুতির সময় পায়ে চোট পেয়ে লা লিগার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চোট ঠিক না হওয়ায় বেটিসের বিরুদ্ধে তাকে পাচ্ছে না বার্সেলোনা।

যদিও চোট কাটিয়ে এই সপ্তাহে পুরো অনুশীলনে ফিরেছিলেন তিনি। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না কোচ এরনেস্ত ভালভেরদে। তাই বেটিসের বিরুদ্ধে মাঠে থাকছেন না তিনি। এর আগে লা লিগার নিজেদের প্রথম ম্যাচ অ্যাথলেটিক বিলওবায়ের বিরুদ্ধে খেলতে পারেননি বার্সার এই অধিনায়ক।

শনিবার সংবাদ সম্মেলনে বেটিসের বিপক্ষে ম্যাচে মেসিকে দলে না রাখার কথা জানান ভালভেরদে। তিনি বলেন, ‘মেসি যদি শতভাগ ফিট না থাকে তাহলে সে খেলবে না।’

চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন আক্রমণভাগের দুই খেলোয়াড় লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলে। এ অবস্থায় মেসির নতুন এই সমস্যা কোচ ভালভেরদের জন্য স্বাভাবিকভাবেই বড় এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালো।

প্রসঙ্গত, এর আগে বেটিস চেয়েছিলো মেসি যেনো এই ম্যাচে না খেলে। শুধু তাই নয় তারা এটাও চেয়েছিলো ঠাণ্ডা লেগে হলেও মেসি এই ম্যাচ মিস করুক। অবশেষে তাদের চাওয়াই সত্যি হলো।
সম্পাদনা : কাজী নুসরাত

  • সর্বশেষ