শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সঙ্গে একমত সাইমন হেলমট

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানো উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এমন প্রস্তাব দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে একমত হয়েছেন বিসিবির হাই পারফর্মেন্স ইউনিটের কোচ সাইমন হেলমট।

শনিবার মিরপুরে গণমাধ্যমকে হেলমট বলেন, ‘আমি সাকিবের মন্তব্যের সঙ্গে শতভাগ একমত। আমাদের পরিকল্পনায় অন্য ক্রিকেটারদের সুযোগ দেয়া জরুরি। আগে হোক বা পরে হোক যারা সুযোগ পাওয়ার মতো তাদের পাওয়া উচিত। আমাদের খেলোয়াড় বদলি করা উচিত। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। কেউ ইনজুরিতে পড়লে বা কাউকে বিশ্রাম দিয়ে এটা করা যায়। আমাদের এসব বিষয়ে বোর্ড, কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলা উচিত।’

ইংল্যান্ড বিশ্বকাপ শেষে নিজেকে ফিট রাখতে শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের মতে একই নীতি অবলম্বন করা উচিত অন্যান্য ক্রিকেটারদেরও।

একটানা খেলার মধ্যে থাকলে অনেক ক্রিকেটারই চোটের কবলে পড়েন। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের সময় তাদের অনুপস্থিতি যথেষ্ট ভোগায় দলকে। এ ছাড়া মানসিকভাবে ক্রিকেটারদের ফিট থাকতেও এমন পন্থা অবলম্বন করা উচিত।

ভারতীয় ক্রিকেট দলের উদাহরণ টেনে সাকিব বলেছিলেন, ‘গত বছর ওদের (ভারতের) ইতিহাসে কম চোটে পড়েছে খেলোয়াড়েরা। এর একটা বড় কারণ ওরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে। এটাতে যেটা হয়েছে, ওদের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। অনেকে খেলোয়াড় পরিচিতি পেয়েছে। ওদের খেলোয়াড়দের যখন যে এসেছে তখন ফিট থেকে খেলতে পেরেছে এবং ভালো করতে পেরেছে।’

  • সর্বশেষ