শিরোনাম
◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও হেরে গেলো রিয়াল

স্পোর্টস ডেস্ক : হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না রিয়াল মাদ্রিদ। কোচ পরিবর্তন করেও কোনো ফলাফল আসেনি দলটির। প্রাক-প্রস্তুতিমূলক ম্যাচে এই রিয়ালকে ১-০ গোলে হারিয়ে আউডি কাপের ফাইনালে ওঠলো টটেনহ্যাম হটস্পার।

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার সেমি-ফাইনালে ২২তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। মার্সেলোর ভুল পাসে বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।

নতুন মৌসুম শুরুর আগে এই নিয়ে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচে হারলো রিয়াল। এর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ ও আতলেতিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে হেরেছিলো জিনেদিন জিদানের দল। এই দুই হারের মাঝে অন্য ম্যাচে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়েছিলো মাদ্রিদের ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার্সআপ টটেনহ্যাম বুধবারের ফাইনালে খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। দ্বিতীয় সেমি-ফাইনালে টমাস মুলারের হ্যাটট্রিকে তুরস্কের ক্লাব ফেনেরবাচকে ৬-১ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়