শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ০৪ মে, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক নিবন্ধন নীতিমালা দাবির যৌক্তিকতা আছে বলে মনে করেন জায়েদুল আহসান পিন্টু

লিয়ন মীর : সাংবাদিক নিবন্ধন নীতিমালা দাবির যৌক্তিকতা আছে উল্লেখ করে ডিবিসি টেলিভিশনের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেন, এবিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। সাংবাদিক নিবন্ধন নীতিমালা দাবিটি মোটেই ফেলে দেয়ার মতো বিষয় নয় বলে তিনি মনে করেন। আমাদের নতুন সময়ের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সাংবাদিক নিবন্ধ নীতিমালা দাবিটি ইতিবাচক। দাবি যেহেতু উঠেছে এই দাবি ধরে বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। কোন পদ্ধতিতে কীভাবে করা হবে সেবিষয় নিয়ে পরবর্তি সময়ে আলোচনা করা যেতেই পারে। তবে প্রাথমিক পর্যায়ে এই দাবির গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কার্ডধারী সাংবাদিকের সাংখ্যা বৃদ্ধি পেয়েছে, যারা সাংবাদিকতা না করেও সাংবাদিকের পরিচয় দিচ্ছে। অসংখ্য অশিক্ষিত এবং মূর্খ মানুষ সাংবাদিকতায় প্রবেশ করেছে। তারা নিজেদের ইচ্ছা মতো গণমাধ্যমকে ব্যবহার করছে। যার ফলে সাংবাদিকতা পেশা প্রশ্নের মুখে পড়ছে। এই প্রশ্নের যায়গাটা ঠেকাতে প্রতিরোধ তৈরি করা উচিত।

গণমাধ্যমের মালিকানা প্রদানের ক্ষেত্রেও একটা নীতিমালা করা উচিত বলে এই জোষ্ঠ সাংবাদিক মনে করেন। তিনি বলেন, যাকে-তাকে গণমাধ্যমের মালিকানা (লাইসেন্স) দেওয়া উচিত নয়। গণমাধ্যমের মালিকানা প্রদানের আগে আবেদনকারীর পূর্ব ইতিহাস, সক্ষমতা এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। কেননা অপেশাদার ব্যক্তিদের হাতে সংবাদ মাধ্যমের মালিকানা যাওয়ার কারণেই অশিক্ষিত মানুষেরা সাংবাদিকতায় প্রবেশ করতে পারছে। যার ফলে শৃঙ্খলাহীনতা তৈরি হয়েছে।

 

 

  • সর্বশেষ