শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনশেষে পলিটিক্স সবাই নিজের স্বার্থের জন্যই করেন, মোকাব্বির কেন হুদা স্বার্থ বলি দেবেন?

আরিফ জেবতিক : সিলেট-২ আসনে আওয়ামী লীগের দুটি গ্রুপই শক্তিশালী এবং একেবারে উঁচু মহলে তাদের প্রভাব আছে। দুটো গ্রুপই ‘আমারে নমিনেশন না দিলেও ওই গ্রুপে দেয়া যাবে না’- এরকম কঠোর অবস্থানে থাকে। তাই এই আসনটি আওয়ামী লীগ ব্যালেন্স করা শুরু করেছে। তারা নিজেদের প্রার্থী না দিয়ে এটা জাতীয় পার্টিকে ছেড়ে দেয়, এতে করে দুই গ্রুপই শান্ত থাকে। অন্যদিকে এই আসনে বিএনপি গড়ে উঠেছিলো ইলিয়াস আলীর একক চেষ্টায়।

সুতরাং ইলিয়াস আলী এবং তার পরিবারের প্রতি দুর্বল মানুষের এখানে অভাব নেই। একদিকে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা অন্যদিকে ইলিয়াস আলী নিখোঁজের ইমোশন-এই দুই সুযোগে এখানে মোকাব্বির খান একেবারেই ঘটনাচক্রের এমপি। সত্যিকারের নির্বাচন হলে মোকাব্বির এখানে দুইশ ভোট পেতেন কী না আমার সন্দেহ আছে।

সুতরাং পড়ে পাওয়া এই চৌদ্দ আনায় মোকাব্বির খান এমপি হিসেবে শপথ নিয়ে নিজেরটা ভালোই বুঝেছেন। ৫ বছর সুযোগ সুবিধা আর নানাবিধ ভাতা, ভিআইপি মর্যাদা, রাজউকের গ্যারান্টিড প্লট, করমুক্ত গাড়ি এসব তিনি একেবারেই ফাও পাওয়ার সুযোগ পেয়েছেন, সেটা বাদ দেয়া বুদ্ধিমানের কাজ হতো না।

দিন শেষে পলিটিক্স সবাই নিজের স্বার্থের জন্যই করেন, মোকাব্বির কেন হুদা স্বার্থ বলি দেবেন? তিনি তো জীবনে এর চাইতে ভালো সুযোগ আর পাবেন না। আগামীর কোনো নির্বাচনেই তার কোনো সুযোগ নেই। ওয়ানটাইম সুযোগটা কাজে লাগানোই তাই বুদ্ধিমানের কাজ হয়েছে।

  • সর্বশেষ