শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে ঢাকা

বাংলা ট্রিবিউন :  শিরোপা ধরে রাখা হলো না রংপুর রাইডার্সের। ফাইনালে ওঠার দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মাশরাফিরা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার সন্ধ্যা ৭টায় শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সোমবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়েই সরাসরি ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। তবু গতবারের চ্যাম্পিয়নদের সুযোগ ছিল টানা দ্বিতীয় ফাইনাল খেলার। কিন্তু সেখানেও সঙ্গী হলো হতাশা। এলিমিনেটর বাধা পেরিয়ে আসা ঢাকার বিপক্ষে হেরে থামতে হয়েছে রংপুরকে। ১৯.৪ ওভারে তারা ১৪২ রানে গুটিয়ে যাওয়ার পর আন্দ্রে রাসেল ঝড়ে ৫ উইকেট হারিয়ে ২০ বল আগেই জয় নিশ্চিত করে ঢাকা।ৎ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোলিংয়ে রুবেল হোসেনের তোপের ওপর ব্যাটিংয়ে ওঠে আন্দ্রে রাসেল ঝড়। ক্যারিবিয়ান এই হার্ডহিটার ১৯ বলে হার না মানা ৪০ রানের টর্নেডো ইনিংসে নিশ্চিত করেন ঢাকার ফাইনাল। বিধ্বংসী ব্যাটিংয়ে রাসেল মেরেছেন বিশাল ৫ ছক্কা। একটা সময় রংপুর চেপে ধরলেও রাসেলের ব্যাটের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

১৪২ রানের পুঁজি নিয়ে বল হাতে শুরুটা ভালো করেছিল রংপুর। প্রথম ওভারেই উইকেট এনে দেন অধিনায়ক মাশরাফি। ৪ রান করা উপুল থারাঙ্গাকে ফেরান এই পেসার। শুরুর ওই ধাক্কা অবশ্য ঢাকা কাটিয়ে ওঠে সুনিল নারিন ও রনি তালুকদারের ব্যাটে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৩৭ রানের জুটি।

৮ বলে ১৪ রান করা নারিনের আউটে ভাঙে তাদের জুটি। এরপর সাকিব আল হাসান ও রনি তালুকদার মিলে বাড়িয়ে নেন দলের স্কোর। সাকিব অবশ্য বেশিদূর যেতে পারেননি, ২০ বলে ২৩ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তবে কিয়েরন পোলার্ড ৮ বলে ১৪ করে আউট হওয়ার পরপরই ভুল বোঝাবুঝিতে রনি তালুকদার ২৪ বলে ৩৫ করে রানআউট হয়ে গেলে চাপে পড়ে ঢাকা।

যদিও তাতে ঢাকার কোনও সমস্যাই হয়নি রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে। তার সঙ্গে ৯ রানে অপরাজিত থেকে দলের ফাইনাল নিশ্চিত করেন নুরুল হাসান। রাসেল দুর্দান্ত ইনিংস খেলার পরও অবশ্য ম্যাচসেরা হয়েছেন বল হাতে চমৎকার পারফর্ম করা রুবেল হোসেন।

এই পেসারের বিধ্বংসী বোলিংয়েই রংপুরকে অল্পতে আটকে রাখে ঢাকা। রুবেল ২৩ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। তার সঙ্গে আন্দ্রে রাসেল ও কাজী অনিকের চমৎকার বোলিংয়ে ১৯.৪ ওভারে রংপুর অলআউট হয় ১৪২ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুরকে দারুণ শুরু এনে দিয়েছিলেন নাদিফ চৌধুরী ও ক্রিস গেইল। চলতি বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা নাদিফ ব্যাটে তোলেন ঝড়। শুভাগত হোমের এক ওভারেই মারেন তিন ছক্কা। যদিও দুর্দান্ত শুরুটা ধরে রাখতে পারেননি, শুভাগতের বলেই ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ১২ বলের ঝড়ো ইনিংসটি সাজান ২ চার ও ৩ ছক্কায়।

নাদিফের আউট দিয়ে টানা ৩ বলে রংপুর হারায় ৩ উইকেট। শুভাগতের শেষ বলে নাদিফের আউটের পর বল হাতে নেওয়া রুবেল পরপর দুই বলে তুলে নেন ক্রিস গেইল ও রাইলি রোসোর উইকেট। ১৫ রান করা গেইলকে ফেরানোর পর রোসোকে (০) আউট করে হ্যাটট্রিকেরও সম্ভাবনা জাগান চমৎকার বল করা রুবেল।

ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রংপুর। কাজী অনিকের ২১ রানে ২ উইকেট ও আন্দ্রে রাসেলের ৩১ রান খরচায় পাওয়া ২ উইকেটের সঙ্গে অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কঠিন চাপে পড়ে তারা। এরপরও রান ১৪২ পর্যন্ত গিয়েছে রবি বোপারার ইনিংসটির কল্যাণে। ইংলিশ ব্যাটসম্যান ৪৩ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৪৯ রান। কার্যকরী ইনিংসটি তিনি সাজান ৬ বাউন্ডারি ও ১ ছক্কায়।

  • সর্বশেষ