শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০১:৩৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা

আসামের গোয়ালপাড়া জেলায় ভূগর্ভস্থ পানির উৎসে এক অজানা প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ পানির মান ও পরিবেশ নিয়ে গবেষণার সময় এই মাছের অস্তিত্ব প্রথম ধরা পড়ে। আলোহীন, অক্সিজেন ও খাদ্যস্বল্পতার মতো প্রতিকূল পরিবেশেও এই মাছ কীভাবে টিকে আছে তা নিয়ে গবেষকদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির মাছ সাধারণত অন্ধকার গুহা বা মাটির নিচের পানির মতো বিচ্ছিন্ন বাস্তুতন্ত্রে বসবাস করতে পারে। এদের দৃষ্টিশক্তি তুলনামূলকভাবে দুর্বল হলেও অন্যান্য ইন্দ্রিয় অত্যন্ত উন্নত বলে ধারণা করা হচ্ছে।

গোয়ালপাড়া এলাকার ভূগর্ভস্থ জলস্তরে এমন একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র থাকতে পারে বলেও প্রাথমিকভাবে মনে করছেন বিজ্ঞানীরা। এটি স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে নতুন ধারণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

এই আবিষ্কারের পর গবেষকরা মাছটির জিনগত বৈশিষ্ট্য, জীবনচক্র এবং অভিযোজন ক্ষমতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুরু করেছেন। বিজ্ঞানীদের মতে, এই গবেষণা ভবিষ্যতে ভূগর্ভস্থ জীববৈচিত্র্য ও পরিবেশ ব্যবস্থার বোঝাপড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ