শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৯:০৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওনেল মেসির শরণাপন্ন ব্রাজিলিয়ান দানি আলভেস

লিওনেল মেসি- দানি আলভেস

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির সঙ্গে ব্রাজিলিয়ান দানি আলভেসের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা সবার জানা। প্রিয় মানুষ বিপদে আর বন্ধু সহযোগিতার হাত বাড়াবে না তা কী করে? স্পর্শকাতর বিষয় তাই সরাসরি হস্তক্ষেপ করেননি লিও। তবে বন্ধুকে উদ্ধার করতে ঠিকই পাঠিয়েছেন নিজের আইনজীবী।

ক্রিস্তোবেল মার্তেল বিখ্যাত ল’ইয়ার। ক্রীড়াঙ্গনে আলোচিত বেশকিছু ইস্যু নিয়ে কাজ করে ক্লাইন্টকে সফলতা উপহার দিয়েছেন তিনি। যার মধ্যে অন্যতম নেইমারে ট্যাক্স ফ্রড ইস্যু। এই বিষয় নিয়ে আদালতের চৌকাঠ মাড়াতে হয়েছিল তাকে। তবে ব্রাজিল তারকাকে আটকে রাখতে পারেনি স্পেন আদালত।

এ ছাড়া আরও বেশকিছু সফল এবং আলোচিত কেস আছে ক্রিস্তোবেলের। খ্যাতিমান ব্যবসায়ী জর্ডি ফেরুসোলার সঙ্গে কাজ করেন তিনি। সাবেক বার্সেলোনা সভাপতি লুইস নুনেজ, আলভারো লাপোর্তাসহ আরও অনেককেই বিপদ থেকে উদ্ধার করেছেন তিনি। তাই প্রত্যাশা করা হচ্ছে হয়তো আলভেসের জন্যও অপেক্ষা করছে ভালো কিছু।

এদিকে বিপদের মাঝে আবারও নতুন বিপদ দানি আলভেসের। ধর্ষণ ইস্যুতে নতুন করে আরও একজন সাক্ষী দিয়েছেন তার বিরুদ্ধে। নিজেকে ভিক্টিমের বান্ধবী দাবি করে তিনি বলেন, আমি খুব কাছ থেকে দেখেছি তাকে কীভাবে স্পর্শ করেছেন দানি।

নাইট ক্লাবের অন্ধকার পরিবেশে ঘটনা ঘটলেও দানি আলভেস ফেসে যাচ্ছেন শরীরের একটি ট্যাটুর জন্য। তলপেটে একটি বিশেষ ট্যাটু আছে ব্রাজিলিয়ান কিংবদন্তির। সেটা দেখেই দানি আলভেসকে সনাক্ত করেন ওই প্রত্যক্ষদর্শী। যে চিহ্ন উন্মুক্ত ছিল সেই রাতে। সম্পাদনা: এল আর বাদল 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ