শিরোনাম
◈ মুস্তা‌ফিজ মূলত ‘লোভী’ তকমার ভয়ে আইপিএল নিলাম থেকে সরে দাঁড়ি‌য়ে‌ছেন! ◈ অবসর ভেঙে ফিরবেন রোনালদো? গুয়ার্দিওলার মন্তব্যে নতুন জল্পনা  ◈ বল বিকৃতির সেই কাণ্ডে নতুন উদ্যোগ, ছয় সপ্তাহে বক্তব্য দিতে পারবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ◈ সূর্যবংশীতে মুগ্ধ শামি, ব‌্যা‌টিং দে‌খে ম‌নে হয় যেন ভিডিও গেম খেলছে ◈ শেখ হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ ‘প্ল্যান’ ◈ আওয়ামী লীগ ঠেকাতে রাজনৈতিক ঐক্যের পথে বিএনপি-জামায়াত-এনসিপি ◈ প্রত্যাহারের নির্দেশের পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি ◈ রিকশার ব্যাটারি ফুরালেও থামে না ব্যবসা, খোলস ভেঙে বিষাক্ত সিসাই হচ্ছে নতুন পণ্য ◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বল টেম্পারিং কাণ্ডে এবার কাঠগড়ায় অ‌স্ট্রেলিয়ান নাথান লায়ন!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন দেশটির অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। সাউথ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক বল টেম্পারিং কেলেঙ্কারির মাত্র ছয় মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বলের আকৃতি পরিবর্তনের জন্য মিন্টস বা পুদিনাযুক্ত লজেন্স ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্পের এক প্রতিবেদনে লায়নের নাম সামনে এসেছে। এর আগে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজা 'দ্য গ্রেড ক্রিকেটার' পডকাস্টে ২০১৮ সালের সেই ঘটনার কথা প্রকাশ করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে দলের এক সিনিয়র ক্রিকেটার বল চকচকে করতে অতিরিক্ত লালা তৈরির জন্য মিন্টস ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। ওই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফরের দলেও ছিলেন বলে জানান খাজা। -- ডেইলি ক্রিকেট

প্রতিবেদন অনুযায়ী, সেই ক্রিকেটার ছিলেন নাথান লায়ন। ২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে অস্ট্রেলিয়ার বোলাররা রিভার্স সুইং আদায় করতে সমস্যায় পড়ছিলেন। এমন পরিস্থিতিতে ড্রেসিংরুম থেকে মিন্টস বা লজেন্স এনে ব্যবহারের কথা বলেছিলেন লায়ন।

তবে তার সেই প্রস্তাবে আপত্তি জানান সতীর্থ ট্রাভিস হেড। তৎকালীন অধিনায়ক টিম পেইনও বিষয়টি থামিয়ে দেন। পরে দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার পুরো দলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। খাজার ভাষ্য অনুযায়ী, ল্যাঙ্গার খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিলেন, ভবিষ্যতে এমন কিছু করার চিন্তা করলেও জাতীয় দলে খেলার সুযোগ হারাতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহার করতে দেখা যায়। ওই ঘটনায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এক বছর এবং ব্যানক্রফট নয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

এদিকে, লায়নের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তার মন্তব্যটি রসিকতা ছিল, নাকি সত্যিই এমন প্রস্তাব দিয়েছিলেন, সেটিও স্পষ্ট নয়।

  • সর্বশেষ