শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফা নেশন্স লি‌গের কোয়ার্টার ফাইনালে স্পেন ও ফ্রান্স, ইংল্যান্ড লড়‌বে নরওয়ের বিরু‌দ্ধে  

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। অন্যদিকে শেষ আটে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। গত শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি। জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল স্পেন। এরপর শিরোপাও জেতে তারা। গত বছর নেশন্স লিগের সর্বশেষ আসরের সেমিফাইনালেও ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল স্প্যানিশরা।

আগামী বছর মার্চের শেষ দিকে দুই লেগে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। গ্রুপ এ৩-তে দ্বিতীয় হওয়ায় প্রথম লেগে নিজেদের মাঠে খেলবে স্পেন। অন্যদিকে, গ্রুপ এ১-তে শীর্ষস্থান অর্জন করেছে ফ্রান্স। ২০২৩ সালে নেশন্স লিগের শিরোপা জিতেছিল স্পেন। এর আগে ২০২১ সালের ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।

শেষ ম্যাচে স্পেনের মাঠে জয় পাওয়ার সুবাদে গোল ব্যবধানে গ্রুপ এ৩-তে শীর্ষস্থান নিশ্চিত করে ইংল্যান্ড। পুরস্কার হিসেবে দুই লেগের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে তারা। প্রথম লেগ অনুষ্ঠিত হবে নরওয়ের মাঠে। এ বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অল্প ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় তারা।

অন্য দুই কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের প্রতিপক্ষ জার্মানি। কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলগুলো জুনে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে উঠবে। তবে আয়োজক ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।

আগামী মার্চে লিগ ‘এ’ ও ‘বি’র মধ্যে রেলিগেশন এড়ানোর প্লে-অফও অনুষ্ঠিত হবে। গ্রুপ এ৪’এ সবার নিচে থাকা ওয়েলস শীর্ষ স্তরে টিকে থাকার লড়াইয়ে দুই লেগের ম্যাচে স্লোভেনিয়ার মুখোমুখি হবে। লিগ ‘বি’র গ্রুপে দ্বিতীয় হওয়া আয়ারল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্যদিকে, ডেনমার্কের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা এবং হাঙ্গেরির প্রতিপক্ষ সার্বিয়া।

ইতোমধ্যে লিগ ‘এ’-তে উন্নীত হয়েছে সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেন। মার্চে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও প্লে-অফের ম্যাচগুলো ইউরো ২০২৮-এর বাছাইপর্বের সাথে একই সময়ে শুরু হবে।

  • সর্বশেষ