শিরোনাম
◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মহম্মদ শা‌মি নিজেই টিম ইন্ডিয়ায় ফিরতে চান না? 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলে  বহুদিন দেখা নেই মহম্মদ শামির। শেষবারের মতো খেলেছিলেন গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে। তারপর আর ডাক পাননি অভিজ্ঞ বোলার। বারবার জল্পনা বাড়লেও শামিকে টিম ইন্ডিয়ায় ফেরাননি নির্বাচকরা। তবে সম্প্রতি ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ফিরতেই জল্পনা বাড়ল এবার কি তাহলে কামব্যাক করতে পারেন শামি। টিম ইন্ডিয়ায় ফেরা না হলেও খুব একটা সমস্যা হবে না ভারতীয় তারকার। জানালেন নিজেই।

কী বললেন শামি? 

২০২৫ সা‌লে৯ চ্যাম্পিয়নস ট্রফি জয়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভারতীয় তারকা। 36 বছর বয়সী সেই শামি কি দেড় বছর পর ফের টিম ইন্ডিয়ায় জায়গা পাবেন? অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার জাতীয় দলে ফেরার পর থেকেই উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে শামি জানালেন, ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ায় অত্যন্ত খুশি শামি। যোগ্য বলেই টিম ইন্ডিয়ায় ফিরেছেন ভুবি, মনে করেন ভারতীয় তারকা।

জাতীয় দলে কি ফের খেলার স্বপ্ন পূরণ হবে তাঁর? ভারতীয় তারকা একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, “জাতীয় দলে নির্বাচিত হলে নিজের সর্বস্ব উজাড় করে দেব। কিন্তু যদি সুযোগ না পাই কোনও সমস্যা নেই। এতে তো আমার কোনও ক্ষতি হচ্ছে না।” ভারতীয় তারকার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেই টিম ইন্ডিয়ার ফিরতে চান না শামি?

উল্লেখ্য, অভিযোগ ছিল, অজিত আগরকর সব জেনেও শামিকে জাতীয় দলে ফেরাচ্ছেন না। সেই আগরকর ভারতীয় দলের প্রধান নির্বাচকের পদে মেয়াদ শেষ করতেই এবার শামির জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন অনেকে। কারণ তিনি দায়িত্ব শেষ করতেই টিম ইন্ডিয়ায় ডাক পেয়েছেন ভুবনেশ্বর।

  • সর্বশেষ