শিরোনাম
◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত পেতে ৭৪ হাজার আবেদন, প্রথম দিনে ২৫০ কোটি টাকা তুললেন আমানতকারীরা ◈ ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালু নিয়ে বৈঠক, নতুন রুটের প্রস্তাব ঢাকার ◈ নতুন যে দায়িত্ব পেলেন এ. এম. মাহবুব উদ্দিন ◈ হুতিদের কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭ ◈ ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী ◈ কেরুর মদ বিক্রি ৫০০ কোটি টাকা, ডিস্টিলারি ইউনিটে রেকর্ড ২২৪ কোটি টাকার মুনাফা ◈ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না' দিল্লি, দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ: আনন্দবাজার

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসি‌সির প‌রিকল্পনা : বিশ্বকাপ ও এশিয়া কাপের বাইরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো প্রতিযোগিতার বাইরেও কি এবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান? অন্তত তেমনটাই পরিকল্পনা করেছে আইসিসি। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন বা চার দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ভাবনা করেছে জয় শাহের সংস্থা। সেখানেই খেলার প্রস্তাব দেওয়া হবে ভারত ও পাকিস্তানকে।

২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে দুবাইয়ে আইসিসির বৈঠক রয়েছে। সেখানেই ২০২৭-২০৩১ সালের সূচি নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে, সেই সময় ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় প্রতিযোগিতা করা যায় কি না, সেই আলোচনা করা হবে।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত এ রকম বেশ কয়েকটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় খেলেছে ভারত ও পাকিস্তান। ২০০৮ সালের জুন মাসে শেষ বার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছিল।

২০০৮ সালে ভারতের মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ভারত। তবে এশিয়া কাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে দুই দল।

ভারত অবশ্য আইসিসির এই প্রস্তাবে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবর কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলে। ফলে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত দল পাঠাবে কি না, তা নিশ্চিত নয়।

  • সর্বশেষ