শিরোনাম
◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের

স্পোর্টস ডেস্ক : সা‌বেক ক্রিকেটারের কথায়, ভারতীয় দলের হেড কোচ অত্যন্ত আগ্রাসী আচরণ করেন। সেকারণেই টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার অসন্তুষ্ট কোচকে নিয়ে।

কথা না শুনলেই চরম ক্ষতি করে দেবে! গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসান। তাঁর কথায়, ভারতীয় দলের হেড কোচ অত্যন্ত আগ্রাসী আচরণ করেন। সেকারণেই টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার বেশ অসন্তুষ্ট কোচকে নিয়ে। অতুলের কথায়, তিনি গম্ভীরের সঙ্গে বেশ পরিচিত। ছোটবেলা থেকেই অন্যদের প্রতি হিংসাত্মক আচরণ করেন গম্ভীর, এমনটাই মত অতুলের।

একটি সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় দলের হয়ে খেলা অতুল। ছোটবেলা থেকে তিনি গম্ভীরকে (Gautam Gambhir) চেনেন। সেই স্মৃতি থেকে বলেন, “গম্ভীর যখন বাচ্চা ছিল আমি তখনও ওকে দেখেছি। তখন থেকেই আমার সঙ্গে ওর ঝামেলা ছিল। গম্ভীরের ব্যাপারটা হল, ওর কথামতোই চলতে হবে নয়তো বেরিয়ে যেতে হবে। এইভাবে ও দিল্লি ক্রিকেটে বহু ছড়ি ঘুরিয়েছে, দমিয়ে রেখেছে অন্যদের। এটাই ওর স্বভাব। আসলে গম্ভীর ধনী পরিবারের ছেলে, ভালো এবং বুদ্ধিমান ক্রিকেটার। সেই কারণেই প্রচণ্ড অহং বোধ ওর মধ্যে। --- সংবাদপ্রতি‌দিন

প্রাক্তন ক্রিকেটারের মতে, গম্ভীর এতটাই ইগোর বশে চলেন যে দিনকে রাত বলতেও দ্বিধা করবেন না। বরং অন্যদের বাধ্য করবেন যেন তারাও দিনকে রাত বলে। অতুল বলছেন, “সোজা কথায়, গম্ভীরের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। তা না হলেই গম্ভীরের হিটলিস্টে নাম উঠে যাবে। তখন আপনার সমস্তরকম ক্ষতি করার চেষ্টা করবে গম্ভীর। এইজন্যই বিরাট কোহলির সঙ্গে ওর এতবার সংঘাত বেঁধেছে। আমি জানি ভারতীয় দলের অনেকেই গম্ভীরের এই আচার আচরণে খুশি নয়। তারা প্রকাশ্যে নাম বলে না তাই আমিও নাম নিতে পারব না।

১৯৯০ দশকের শুরুর দিকে জাতীয় দলের হয়ে খেলেছেন অতুল। ৪টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলেছেন। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। কিন্তু চোটের কারণে তাঁর কেরিয়ার দ্রুত শেষ হয়ে যায়। তারপর থেকে অতুল ধারাভাষ্যকার হিসাবে কর্মরত। গম্ভীরের সঙ্গে অবশ্য তিনি খেলেননি। কিন্তু অতুলের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে চলছে চর্চা। যেভাবে তিনি গম্ভীরকে নিয়ে মন্তব্য করেছেন, সেটা অনেকেই সমর্থন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়