শিরোনাম
◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সূর্যবংশী ২১ বছর বয়সেই ফুরিয়ে যাবেন? ইংল্যান্ডের সা‌বেক তারকার ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে ক্রিকেটবিশ্বকে চমকে দিচ্ছেন কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর বিধ্বংসী ব্যাটিং ঘিরে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। এবার সেই উন্মাদনাকে ঘিরেই মজার ছলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকারা। 

সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে আলোচনায় বসেছিলেন মাইকেল ভন, ফিল টাফনেল, অ্যালাস্টেয়ার কুক এবং ডেভিড লয়েড। সেখানে সূর্যবংশীর অবিশ্বাস্য উত্থান নিয়েই মূলত আলোচনা হয়। ভন প্রথমেই তুলে ধরেন তরুণ ব্যাটারের বিস্ফোরক পরিসংখ্যান। তিনি বলেন, ''আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড ক্রিস গেইলের। সেটা ৩০ বলে। 

আর এই ছেলেটি ইতিমধ্যেই ৩৫ বলে সেঞ্চুরি করে ফেলেছে। এক মরশুমে ভারতীয় ব্যাটারের সর্বাধিক ছক্কার রেকর্ড ৪২টি। অভিষেক শর্মার ছিল সেই রেকর্ড। সূর্যবংশীর ঝুলিতে এখনই ৩৭টি ছক্কা।

এরপর কুককে প্রশ্ন করা হয়, বর্তমানে বিশ্ব ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকাতে পারেন সূর্যবংশীই? জবাবে এক মুহূর্তও দেরি না করে তিনি বলেন, ''নিশ্চয়ই। তবে ওকে ১৪ বছর বয়সে কত টাকায় দলে নেওয়া হয়েছিল? আগামী নিলামে ওর দাম কোথায় পৌঁছবে ভাবুন তো! যদি ও নিজেই আবার নিলামে যেতে চায়?

তবে কুকের মন্তব্যে একপ্রকার জল ঢেলে দেন ভন। তাঁর মতে, রাজস্থান রয়্যালস কোনওভাবেই এমন প্রতিভাকে হাতছাড়া করবে না। পাশাপাশি তিনি দাবি করেন, খুব শীঘ্রই ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত সূর্যবংশীর। বিশেষ করে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে তাঁকে রাখা উচিত বলেও মত দেন ভন।

আলোচনার মাঝেই মজার ছলে মন্তব্য করেন টাফনেল। তিনি বলেন, এই গতিতে চলতে থাকলে ২১ বছর বয়সের মধ্যেই ও হয়তো ক্লান্ত হয়ে অবসর নিয়ে ফেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়