শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল শুরুর আগে বড় ধরনের প্রশাসনিক সমস্যায় পড়েছে সেনেগাল ফুটবল দল। দেশটির ফুটবল ফেডারেশনের একজন সহ-সভাপতিসহ ছয়জন শীর্ষ কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ডাকোরস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

ভিসা প্রত্যাখ্যাত এই কর্মকর্তাদের বিশ্বকাপ প্রস্তুতি ও দাপ্তরিক কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তবে মার্কিন দূতাবাস এখনো এ সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।

আফ্রিকা সকারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিদের ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। যদিও ফিফা ও আয়োজক দেশগুলোর পক্ষ থেকে ভিসা ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেওয়া হয়েছিল, বাস্তবে পরিস্থিতি তার বিপরীত বলেই ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ভিসা জটিলতা সেনেগাল ফুটবল মহলে উদ্বেগ তৈরি করেছে। তবে এখনো পর্যন্ত দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘আই’-তে রয়েছে সেনেগাল। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন ফ্রান্সের বিপক্ষে। এরপর ২৩ জুন নরওয়ে এবং ২৭ জুন ইরাকের বিপক্ষে খেলবে তেরাঙ্গা লায়নসরা।

  • সর্বশেষ