শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান

স্পোর্টস ডেস্ক :  এশিয়ান অঞ্চল থেকে দ্বিতীয় দেশ হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাইল করেছে ইরান। বিশ্বকাপ মাঠে গড়াতে আর এক মাস  সময় বাকি। কিন্তু এখনো ইরানের বিশ্বকাপ খেলাই নিশ্চিত নয়। বিশ্বকাপে অংশ নিতে নতুন করে একটি শর্ত জুড়ে দিয়েছে ইরান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে নিশ্চয়তাও চেয়েছে দেশটি।

সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার কংগ্রেস বসেছিল। সেখানে অংশ নিতে কানাডা গিয়েছিলেন ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহেদী তাজসহ একটি প্রতিনিধি দল। কিন্তু বিমান বন্দর থেকেই তাদের ফিরে আসতে হয়।

ইরানের সামরিক শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকায় তাদের কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়, বিমান বন্দরে ‘অসাম্মানজনক আচরণ’ করায় দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইরানের প্রতিনিধি দল।

বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসেছে ইরান। গত মঙ্গলবার তেহরানে দেওয়া এক বক্তব্যে মেহেদী তাজ স্পষ্ট করেছেন, মার্কিন ভূখণ্ডে আইআরজিসিকে কোনোভাবেই অপমান করা যাবে না। আর এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে নিশ্চয়তা দিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, খুব শীঘ্রই মেহেদী তাজ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করবেন। এরপরই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

মেহদি তাজ বলেছেন, ‘আমাদের সফরের সময় তারা যেন আমাদের দেশের প্রতীক— বিশেষ করে ইসলামিক রেভোল্যুশনারি বাহিনীকে অপমান করতে না পারে, এ বিষয়ে আমরা একটা নিশ্চয়তা চাই।

বৈঠকের ফলাফল ইতিবাচক নাহলে বিশ্বকাপে খেলা নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে ইরান– মেহেদী তাজের বক্তব্যে এমন কিছুরই ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, ‘বিষয়টি (গ্যারান্টি) তাদের খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। যদি এমন নিশ্চয়তা থাকে এবং সুস্পষ্টভাবে দায়িত্ব নেওয়া হয়, তাহলে কানাডায় যা ঘটেছিল, তেমন ঘটনা আর ঘটবে না।

যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে সেখানেও একই অবস্থার মুখোমুখি হওয়ার আশাঙ্কা রয়েছে ইরানের ফুটবল সংশ্লিটদের।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। তবে, আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে না তারা। কারণ, কানাডার মতো যুক্তরাষ্ট্রও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। মার্কো রুবিওর এই কথা বাস্তবায়ন হলে খোদ ইরানের ফুটবল প্রধান মেহেদী তাজই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার আগে মেহেদী তাজ আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

যুক্তরাষ্ট্র বা কানাডা আয়োজক দেশ হলেও বিশ্বকাপের মূল আয়োজক ফিফা। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মেহদি তাজ বলেন, ‘আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি, যেটা আমরা অর্জন করে নিয়েছি। আমাদের আয়োজক হলো ফিফা, মিস্টার ট্রাম্প বা আমেরিকা নয়। তারা যদি আমাদের আতিথেয়তা দিতে চায়, তবে তাদের এটাও মেনে নিতে হবে যে আমাদের সামরিক বাহিনীকে কোনোভাবেই অপমান করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়