শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এভারট‌নে হোঁচট খে‌লো ম‌্যান‌চেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ম‍্যানচেস্টার সিটির আক্রমণের সাম‌নে যেন খুঁজেই পাওয়া গেল না এভারটনকে। দ্বিতীয়ার্ধে কী নাটকীয়ভাবেই না বদলে গেল পরিস্থিতি। স্বাগতিকদের আক্রমণে দিশেহারা হয়ে হারতে বসেছিল পেপ গুয়ার্দিওলার দল। শেষের গোলে কোনোমতে একটি পয়েন্ট পেল তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াইটি ৩-৩ গোলে ড্র হয়েছে। সিটি পয়েন্ট হারানোয় শিরোপা লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল আর্সেনাল।

সিটির প্রথম ও শেষ গোলটি করেছেন জেরেমি ডোকু, মাঝেরটি আর্লিং হলান্ড। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডোকুর শেষ গোলটি শিরোপা লড়াইয়ে হয়ে উঠতে পারে মহামূল‍্য। -- বি‌ডি‌নিউজ

এভারটনের হয়ে জোড়া গোল করেছেন তিয়ের্নো বেরি, অন‍্যটি জ‍্যাক ও’ব্রায়েন। ৩৫ ম‍্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৩৪ ম‍্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিটি।

  • সর্বশেষ