শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী সাদা জার্সিতে অসংখ্য স্মৃতি রেখে যাওয়া জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে আবারও ক্লাবে ফেরানোর ভাবনা চলছে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং প্রশাসনিক বা ক্রীড়া সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হতে পারেন তিনি।

২০২৪ সালের জুনে রিয়ালের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে। আবেগঘন পরিবেশে সমর্থকদের ভালোবাসার মাঝে বিদায় নেন তিনি। সেই মুহূর্তটি এখনো ভক্তদের মনে গেঁথে আছে। তবে নতুন করে আবার তার সঙ্গে ক্লাবের সম্পর্ক জোড়া লাগতে পারে বলে আলোচনা চলছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষয়টি এখনো আনুষ্ঠানিক পর্যায়ে যায়নি এবং অভ্যন্তরীণ আলোচনাতেই সীমাবদ্ধ। ধারণা করা হচ্ছে, আগামী মৌসুম শুরুর দিকেই তার প্রত্যাবর্তন হতে পারে। ক্লাব কর্তৃপক্ষ বিশ্বাস করে, তিনি যে ভূমিকাতেই আসুক না কেন, দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

ক্রুসের বিদায়ের দৃশ্য ছিল অত্যন্ত আবেগপূর্ণ, বিশেষ করে সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ উপস্থিতি। তাকে বিদায় জানাতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়েছিলেন।

  • সর্বশেষ