শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে 

স্পোর্টস ডেস্ক : ১১ জুন থেকে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। ফাইনাল ১৯ জুন। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে। খেলার টিকিট বা ফাইনাল ম্যাচের টিকিটের দাম পাল্লা দিয়ে বাড়ছে।

ফিফা দিন দিন টিকিটের দাম বাড়িয়ে চলেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো আরও দামি টিকিট বাজারে আনলেন। যার একটির দাম ৪ হাজার ১০৫ ডলার। এত দিন টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২৭৩৫ ডলার।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আমেরিকা ও প্যারাগুয়ে। এই ম্যাচ একদম সামনের আসনে বসে দেখতে হলে যে টিকিট রয়েছে, সেই ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ আসনের টিকিটের সর্বোচ্চ দাম এতদিন ছিল ২৭৩৫ ডলার।  এই বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম এবার করা হল ৪১০৫ ডলার। 

ফ্রন্ট ক্যাটাগরি ১’–এর পাশাপাশি ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’–এর কিছু টিকিটের দামও বাড়ানো হয়েছে। এই বিভাগের টিকিটের সর্বোচ্চ দাম ১ হাজার ৯৪০ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৩৩০ ডলার। শেষ ১৬ পর্বের কিছু ম্যাচের টিকিটের দামও আচমকাই বাড়ানো হয়েছে। ফিলাডেলফিয়া শহরের ম্যাচে কিছু টিকিটের দাম করা হয়েছে ৯০৫ ডলার। দাম বাড়ানো হয়েছে বসনিয়ার বিরুদ্ধে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও। এই ম্যাচের ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ টিকিটের নতুন সর্বোচ্চ দাম ৩ হাজার ৩৬০ ডলার।

ফাইনালের টিকিটের দামও বেড়েছে। এর আগে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। ফিফা জানিয়েছে, ফাইনালের সবচেয়ে বেশি দামের টিকিট হচ্ছে ১০ হাজার ৯৯০ ডলার। ফাইনালের ক্যাটাগরি ২ এবং ৩ বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দামও বাড়িয়ে দিয়েছে ফিফা।

  • সর্বশেষ