শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ এ‌প্রিল শুরু নারী বিপিএল: অংশ নি‌তে পারে ভারতীয় ক্রিকেটারও, জানা‌লেন রুবাবা‌ দৌলা 

স্পোর্টস ডেস্ক : নারী বি‌পিএল প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ৪ এপ্রিল শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি। তার আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিসিবির নারী বিভাগ একটি সমন্বয় সভা করেছে।

পরে সাংবাদিকদের সাথে আলাপে নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা বিভিন্ন তথ্য দিয়েছেন। আগামী ১৪ মার্চ হতে পারে ৩ দলের প্ল্যার্স ড্রাফট।যেখানে বিদেশিদের মধ্যে ভারতীয়দেরও পাওয়ার ব্যাপারে আশাবাদী রুবাবা। তিনি নিশ্চিত করেছেন নারীদের ক্রিকেটের বড় কিছু তারকা ইতোমধ্যে আগ্রহও প্রকাশ করেছে।

রুবাবা যেমনটা বলছিলেন, 'দলগুলো সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করবে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত তারকা খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন।'

ভারতীয় ক্রিকেটারদের দেখা যাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে রুবাবা বলেন, 'আমরা সবার জন্য উন্মুক্ত। কোনো নির্দিষ্ট দেশের ওপর কোনো বিধিনিষেধ নেই। যে কেউ আগ্রহ দেখালে এবং যে দল এমন খেলোয়াড় নিতে চায়, তারা তা করতে পারবে। এটি সবার জন্য খোলা—দেখা যাক কী হয়।'

উল্লেখ্য, ৩ দলের নারী বিপিএল ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হবে। ৪ ক্যাটাগরিতে হবে ক্রিকেটারদের ড্রাফট। সর্বোচ্চ আইকন ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা।

  • সর্বশেষ