শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস 

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক ভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তারপরেই বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে প্রকাশিত একটি বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো।

ওই প্রচারে একজন ভারতীয় সমর্থককে দক্ষিণ আফ্রিকার সমর্থককে বিদ্রূপ করতে দেখা যায়। এই বিজ্ঞাপন দর্শকদের একাংশের কাছে খেলাধুলার স্পিরিটের পরিপন্থী বলে মনে হয়েছিল। কিন্তু ম্যাচ হারার পরেই ওই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে প্রকাশিত এই প্রোমোটি একটি ক্যাফের দৃশ্যকে কেন্দ্র করে তৈরি ছিল। --- আজকাল

সেখানে একজন ভারতীয় সমর্থককে একটি কাপকেক নিয়ে প্রোটিয়া সমর্থককে ট্রোল করতে দেখা যায়। তাঁকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের কথা মনে করিয়ে দেয়।

তবে ভিডিওটি দর্শকদের বড় অংশের কাছে অস্বস্তিকর বলে মনে হওয়ায় সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। রবিবার ম্যাচের ফলাফল সেই বিজ্ঞাপনকে রাতারাতি উল্টে দিয়েছে।

advertisement

ভারতীয় দল ৭৬ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তোলে।

দলের হয়ে ডেভিড মিলার মাত্র ৩৫ বলে ঝোড়ো ৬৩ রান করেন। জবাবে ভারত মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। শিবম দুবের ৪২ রানই ছিল একমাত্র উল্লেখযোগ্য অবদান।

বাকিরা কেউ ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ, ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে খেলানোর পরিকল্পনাও ব্যর্থ। বিতর্কিত বিজ্ঞাপনটি এক্স হ্যান্ডেলে স্টার স্পোর্টসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে।

তবে ম্যাচের আগে না পরে এটি সরানো হয়েছে, তা স্পষ্ট নয়। সমালোচনার মধ্যে নতুন মাত্রা যোগ করেন দক্ষিণ আফ্রিকার অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থানজা ভুর।

তিনি ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে কাপকেক খেতে খেতে ভারতের পরাজয়ের স্কোরকার্ড দেখাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশন ছিল, So sweet.

  • সর্বশেষ