শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে ফেরানোর বিষয়ে যা জানালেন আসিফ আকবর

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে চলমান আলোচনা নতুন গতি পেয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর এক টক শোতে জানিয়েছেন, সাকিব খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বিসিবি পরিচালকদের সম্মতিক্রমে তাকে দলে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

আসিফ আকবর বলেন, সাকিবের সঙ্গে নিয়মিত কথা হয়। সম্প্রতি আমেরিকায় গিয়েও তার সঙ্গে কথা হয়েছে। সে খেলতে চায়। আমরা তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। তার আইনজীবী ইতিমধ্যেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুততম সময়ে, সম্ভবত রোববার-সোমবার, কেসের ফাইলগুলো ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিব ক্রিকেটার হিসেবে নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স চমৎকার। যদি ফিটনেস লেভেল ঠিক থাকে, সে জাতীয় দলে ভালো ভূমিকা রাখতে পারবে। সে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব ও মাশরাফির মামলা রাষ্ট্রীয়ভাবে দ্রুত সমাধান করে তাদের দলে ফেরানোর চেষ্টা করা হবে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন থাকলেও চলতি মাসে সাকিব দেশে ফিরছেন না; তবে পাকিস্তানের বিপক্ষে মার্চের ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

 

  • সর্বশেষ