শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির দায়িত্ব নেবেন কি না, জানালেন ইশরাক

ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির শীর্ষ পদে যাওয়ার কোনো ইচ্ছা রাখেন না। তিনি জানান, তার ভবিষ্যৎ পূর্ণ সময়ের রাজনীতিতে।

ব্রাদার্স ইউনিয়নের মালিক ও বিসিবি কাউন্সিলর ইশরাক বলেন, সাম্প্রতিক বোর্ড নির্বাচনের সময় তাকে ঘিরে যে আলোচনা হয়েছে, তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কখনও বোর্ড পরিচালক হওয়ার দৌড়ে ছিলেন না।

তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি কখনও বোর্ড সদস্য পদে নির্বাচন করার কথা ভাবিনি। কিছু মানুষ নিজেদের স্বার্থে আমার নাম ব্যবহার করেছে এবং বলেছে আমি পরিচালক হিসেবে বোর্ডে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার সময় নেই। আমি পূর্ণ সময় রাজনীতিতে যুক্ত থাকব। আমি চাই অভিজ্ঞ এবং পূর্ণ সময়ের ক্রীড়া সংগঠকরা এগিয়ে আসুক এবং বোর্ড পরিচালনা করুক। আমরা তাদের সমর্থন দিতে আছি।’

ইশরাক বলেন, দেশের ক্রীড়া সংকট শুধু উপরের পরিবর্তনে ঠিক হবে না। ভেতরের সমস্যা সমাধান করতে হবে।

তিনি বলেন, ‘আমি বলছি না সবকিছু বদলে ফেলতে হবে। কিন্তু আমাদের সমস্যাগুলো আগেই চিহ্নিত হয়েছে।’

তিনি যোগ করেন, ‘আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। আর্থিক দুর্নীতির বিষয় আছে এবং আন্তর্জাতিক সিন্ডিকেট জড়িত থাকার অভিযোগও আছে। সব বিষয় একসঙ্গে সমাধান করতে হবে।’

তরুণ ক্রীড়াবিদদের জন্য পেশাদার পথ তৈরি করতে কাঠামোবদ্ধ ট্যালেন্ট হান্ট কর্মসূচির ওপর জোর দেন তিনি।

গত এক বছরে বিসিবি নির্বাচনী প্রক্রিয়ার কড়া সমালোচক ছিলেন ইশরাক। তিনি একে বারবার অবৈধ বলেছেন। এখন নতুন সরকারের সময়ে তিনি আলোচনার মাধ্যমে সমাধান চান। তবে অনিয়মের অভিযোগ যেন উপেক্ষিত না হয়, সেটিও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘একজন কাউন্সিলর হিসেবে আমি এই বোর্ডের সঙ্গে বসতে চাই এবং তারা কী করেছে ও তাদের পরিকল্পনা কী, তা জানতে চাই।’

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও তীব্র অভিযোগ তোলেন ইশরাক।

তিনি বলেন, ‘তৎকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা রাজনীতিতে ক্যারিয়ার শুরু করে বড় ধরনের দুর্নীতি, ব্যবসা ও পক্ষপাতের মাধ্যমে নিজের লোক বসিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যখন এটা একজন সরকারি উপদেষ্টার কাছ থেকে এসেছে, তখন আমরা চুপ থাকতে পারিনি।’

বর্তমান বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামর মন্তব্য নিয়েও কড়া প্রতিক্রিয়া জানান তিনি।

ইশরাক বলেন, ‘এম নাজমুল আমাদের দেশ ও জাতিকে অপমান করেছেন। আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না। তাকে আইনের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও জানান, তামিম ইকবালকে নিয়ে নাজমুলের মন্তব্যের ভঙ্গি গ্রহণযোগ্য নয়। এসব বিষয় তদন্তের আওতায় আসবে বলে ইঙ্গিত দেন তিনি। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়