শিরোনাম
◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বমঞ্চে। যদিও শুরুটা ভালো হয়নি ইতালির। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে দুর্দান্ত জয় পেয়েছে তারা। 

আগে ব্যাট করতে ইতালির বোলারদের তোপে ১২৩ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইতালি। বিশ্বমঞ্চে ইতালির এটি প্রথম জয়। --- ডেই‌লি ক্রিকেট

এদিন টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান ইতালির অধিনায়ক হ্যারি মানেটি। দ্বিতীয় ওভারেই সাফল্য পায় ইতালি। ১০ বলে ৫ রান করে ফেরেন কুশাল ভুরটেল। তিনে নামা রোহিত পৌডেলের সাথে ৪১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আসিফ শেখ। কিন্তু দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ২০ বলে ২০ রান করেছেন আসিফ, রোহিতের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৩ রান।

নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন আরিফ শেখ। ২৪ বলে খেলা ইনিংসটিতে ৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। এছাড়াও ১১ বলে ১৮ রানের ক্যামিও খেলেছেন কারান কেসি।

ইতালির হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ক্রিশান কালুগামাগে। ২ উইকেট নিতে বেন মানেটি খরচ করেছেন ৪ ওভারে মাত্র ৯ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাস্টিন মস্কা ও এন্থোনি মস্কা। নেপালের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তারা। দুজনেই ছিলেন বেশ আক্রমণাত্মক। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন জাস্টিন, ৩২ বলে ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন এন্থোনি।

  • সর্বশেষ