শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন ক্রিস্টাল প‌্যা‌লেস‌কে বিদায় করে ১১৭ বছর আগের স্মৃতি ফেরাল ম‍্যাকালজফিল্ড

স্পোর্টস ডেস্ক : রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ল গোটা ম‍্যাকালজফিল্ড দল। চার দিক থেকে মাঠে ছুটে এলেন তাদের সমর্থকরা। খেলোয়াড়দের তখন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে বিদায় করে চতুর্থ রাউন্ডে উঠতে পারা বলে কথা!

বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে শনিবার ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারায় নন-লিগের দল ম‍্যাকালজফিল্ড, যে দলের কোচ সাবেক ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনির ভাই জন রুনি। --- বি‌ডি‌নিউজ

ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম‍্যাকালজফিল্ড, ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে যারা ১১৭ ধাপ পিছিয়ে। তারাই দেখাল এমন চমক।

১৯০৮-০৯ মৌসুমে তখনকার শিরোপাধারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে প্রথম রাউন্ড থেকে ক্রিস্টাল প্যালেস বিদায় করে দেওয়ার পর, ম‍্যাকালজফিল্ডই প্রথম নন-লিগ দল যারা এফএ কাপের শিরোপাধারীদের বিদায় করে দিল।

এবার প্যালেসের আগে সবশেষ শিরোপাধারী হিসেবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আর্সেনাল, ২০১৮ সালে।

দাপট দেখিয়েই জিতেছে ম‍্যাকালজফিল্ড। ৪৩তম মিনিটে লুক ডাফির গোলে এগিয়ে যায় তারা। ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাকলি-রিকেটস। ৯০তম মিনিটে প্যালেসের ইয়েরেমি পিনো অসাধারণ ফ্রি-কিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও নাটকীয় কিছু তারা করতে পারেনি।

এই জয় ম‍্যাকালজফিল্ডের উল্লেখযোগ্য উত্থানের সবশেষ নজির। দলটিকে পাঁচ বছর আগে ন্যাশনাল লিগ থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মোট ঋণ ছিল ৫ লাখ পাউন্ডের বেশি।

এক মাস পরে স্থানীয় ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট ক্লাবটি কিনে নেন। ম‍্যাকালজফিল্ড ২০২১-২২ মৌসুমে নবম স্তরে উঠে আসে। তারপর থেকে চার মৌসুমে তিন ধাপ এগিয়েছে তারা।

অন্যদিকে, প্যালেস এই মৌসুমে ছুটছে যেন উল্টোরথে। প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে তারা জয়ের দেখা পায়নি।

  • সর্বশেষ