শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১২:৩৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (১০ জানুয়ারি) এ কথা জানান তিনি। এছাড়া সোম-মঙ্গলবার আইসিসি বাংলাদেশের চিঠির জবাব দিতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

বুলবুল জানান, শনি-রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বিসিবি। শেষ চিঠিতে নিরাপত্তাসংক্রান্ত যে জটিলতা সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে।

শোনা যাচ্ছে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। আমরা বিশ্বকাপের ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে। বিসিবি জানিয়ে দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না টাইগাররা। এ নিয়ে আইসিসির সঙ্গে চিঠি চালাচালিও করেছে বিসিবি। নিরাপত্তার কারণে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিতে চায় বাংলাদেশ। 

আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। শুক্রবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, বিষয়টি দেখভালের দায়িত্ব আইসিসির। এ বিষয়ে কথা বলা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

 

  • সর্বশেষ