শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কারণে নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অবশ্য এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শেষ সময় পর্যন্ত বল বাংলাদেশের কোর্টে ঠেলে রেখেছে আয়োজক দেশ ভারত।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট পরিস্থিতি এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উদ্ভূত অনিশ্চয়তার দিকে গুরুত্বের সঙ্গে নজর রাখছে ভারত সরকার। তারা নিয়মিতভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে যোগাযোগ রাখছে।

সরকারি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে দিল্লি কি প্রতিক্রিয়া জানাবে, তা ঢাকা চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তবেই নেবে। ভারত সরকারের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো বা ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া পুরোপুরি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে ‘প্রথম এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে’।

টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে বলেছে, ‘একবার যখন তাদের সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তখনই কেবল ভারতীয় কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানাবে। বল এখন তাদের কোর্টে। তারা আসতে (ভারতে) চায় নাকি আসতে চায় না সেটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।’

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে কি যাবে না, সেই বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা বৈঠক করেন। এরপর যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে আছে। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়