শিরোনাম
◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইব্রাহিম-রহমত ছিটকে যাওয়ায় জাতীয় দলে ডাক পেলেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে চোটের হানা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। চোটের অবস্থার উন্নতি না হওয়ায় ক্যাম্প থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া। তাদের বদলি হিসেবে বসুন্ধরা কিংসের প্রবাসী ফুটবলার কিউবা মিচেল এবং ফর্টিস এফসির মোরশেদ আলীকে ক্যাম্পে ডাকা হয়েছে। গত ৩০ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ৫ নভেম্বর ঘোষিত ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে নাম ছিল না কিউবা মিচেলের। 

ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ক্যারিয়ার শুরু করেন কিউবা মিচেল। চলতি বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর আলাপ শুরু হয়। তবে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়াতে তাকে পাওয়া যায়নি। অবশেষে ইব্রাহিমের চোটে জাতীয় দলের দরজা খুলল তার।

এদিকে, ২৭ জনের স্কোয়াডে থাকা অন্য দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম এখনও দেশে এসে ক্যাম্পে যোগ দেননি। হামজার আসার কথা আগামীকাল (সোমবার) এবং শমিত তার দুদিন পর ক্যাম্পে যোগ দেবেন। দল বর্তমানে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করছে।

আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে এবং ১৮ নভেম্বর একই সময়ে ভারতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ